পণ্যের বিবরণ
এই পণ্য কী
কাঠের স্ট্যান্ডে একটা ছবির কার্ড রাখা হয় (যেমন LION বা PEAR)। শিশু নীল কাঠের ব্লক ঘুরিয়ে ঠিক অক্ষর খুঁজে শব্দটা বানায়। একই সেটে সংখ্যার ব্লক দিয়ে সহজ যোগ-বিয়োগও খেলা যায়।
কী শেখায়
বাক্সে যা আছে (সরবরাহকারীর তথ্য অনুযায়ী): কাঠের অক্ষর আর সংখ্যার ব্লক, কার্ড রাখার কাঠের স্ট্যান্ড, ছবির কার্ড
- বড় হাতের ইংরেজি অক্ষর চেনা
- ছবি দেখে সহজ ইংরেজি শব্দের বানান
- সংখ্যা চেনা আর সহজ যোগ-বিয়োগ
- ব্লক ঘোরানো আর সাজানোয় হাতের দক্ষতা
নিরাপত্তা
- ৩ বছরের কম বয়সী শিশুর জন্য নয়, ছোট টুকরো আছে
- বড়দের তত্ত্বাবধানে খেলুন
জানা ত্রুটি বা সীমাবদ্ধতা
- পণ্য এখনো আমাদের হাতে আসেনি। হাতে এলে নিজে যাচাই করে ব্লক আর কার্ডের সংখ্যা, মাপ আর ওজন নিশ্চিত করে এখানে লিখব।
- কার্ডের শব্দ ইংরেজিতে, বাংলা নেই।
- ছবিগুলো নমুনা ছবি (সরবরাহকারীর ছবি আর ডিজিটাল নমুনা)।
ডেলিভারি ও ফেরত
- ডেলিভারি চার্জ: ঢাকায় ৳৬০, ঢাকার বাইরে ৳১২০
- ফেরতের শর্ত: সাইটের ফেরত নীতি দেখুন
পণ্যের তথ্য
- বয়সসীমা
- ৩ বছর ও তার বেশি
- মাপ
- বাক্স ১৫ × ১৪ × ৯ সেমি (সরবরাহকারীর তথ্য অনুযায়ী)
- উপকরণ
- কাঠ আর কার্ড, রঙিন বাক্সে
- ওজন
- প্রায় ৫০০ গ্রাম (সরবরাহকারীর তথ্য অনুযায়ী)
সাধারণ প্রশ্ন
ভাঙা বা ভুল পণ্য এলে কী করব?
ভাঙা/ভুল/অসম্পূর্ণ পণ্য? ডেলিভারির ৭২ ঘণ্টার মধ্যে জানান। যাচাইয়ের পরে বদল বা টাকা ফেরত পাবেন। রিটার্ন নীতি দেখুন

